সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে বাক-প্রতিবন্ধি যুবতীকে ধর্ষণের অভিযোগ

রায়পুরে বাক-প্রতিবন্ধি যুবতীকে ধর্ষণের অভিযোগ

রায়পুরে বাক-প্রতিবন্ধি যুবতীকে ধর্ষণের অভিযোগ

রায়পুর প্রতিনিধি: রায়পুরে গনধর্ষনের শিকার ১৮ বছরের এক বাক প্রতিবন্ধি যুবতী ৬ দিনেও কোন বিচার পাচ্ছেনা বলে অভিযোগ পাওয়া গেছে। বিচার চেয়ে সোমবার সন্ধ্যায় পুলিশ সুপারের কাছে এবং মঙ্গলবার দুপুরে রায়পুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই যুবতীর মা । ঘটনাটি ঘটেছে ১৭ জুন রাতে উপজেলার

উত্তর চরবংশী ইউনিয়নের চরঘাসিয়া গ্রামের মেঘনা নদীর পাড়ে। মঙ্গলবার দুপুরে ওই যুবতীর মা অভিযোগ করে জানান, ওইদিন রাতে তার প্রতিবন্ধি মেয়ে প্রাকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে তাদের বাড়ীর নদীর পাড়ে ঘর থেকে বের হয়। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা একই গ্রামের নূর হোসেন ব্যাপারীর ছেলে দেলোয়ার হোসেন ও সামছু মাঝির ছেলে বখাটে জিল্লু তার মেয়েকে মুখ বেধে নির্জন স্থানে নিয়ে অমানবিক নির্যাতন করে ফেলে রেখে চলে যায়।

তার অভিবাবকরা অনেক খোঁজাখুজির পর উদ্ধার করে রায়পুর সরকারী হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সরকারী হাসপাতালে প্রেরন করেন। মঙ্গলবার দুপুরে রায়পুর থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান খালেদ হোসেন দেওয়ান বলেন, ধর্ষণনে বিষয় হওয়ায় তিনি ওই যুবতীর পরিবারকে আইনের আশ্রয় পরামর্শ দেওয়া হয়েছে।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. সানজিদা সুলতানা বলেন, অভিবাবকের অভিযোগের ভিত্তিতে আমাদের ডাক্তারী খাতায় ধর্ষনের অভিযোগ লেখা হয়েছে। তবে অতিরিক্ত রক্তখরন হওযায় গাইনি বিশেষজ্ঞ না থাকায় মেয়েটিকে সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

রায়পুর থানার ওসি আবদুল্লাল মামুন ভূঁইয়া বলেন, প্রতিবন্ধি যুবতীর মা ও খালু থানায় অভিযোগ করেছেন।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com