সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে দিনমজুরকে পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যা

রায়পুরে দিনমজুরকে পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যা

রায়পুরে দিনমজুরকে পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যা

রায়পুর প্রতিনিধি: রায়পুরে উপজেলার সোনাপুর গ্রামে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে আব্দুল মন্নান মনা (৪৫) নামে এক দিন মজুর কে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত মনা ওই গ্রামের নাছির আলী দালাল বাড়ির সাবেক মেম্বার ইসমাইল হোসেনের পুত্র। পরে পুলিশ খবর

পেয়ে নিহতের লাশ সরকারী হাসপাতাল থেকে উদ্ধার করে মর্গে পাঠায়। এই ঘটনায় বিকালে নিহতের পিতা ইসমাইল হোসেন বাদী হয়ে ফিরোজ আলম ও তার ছেলে জুয়েলকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, একই বাড়ীর নিহত মনার চাচাতো ভাই ফিরোজ আলমের সাথে র্দীঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার সময় বিরোধকৃত জমির একটি নারকেল গাছ থেকে নারকেল পাড়ার জন্য গাছে উঠেন মনা। এসময় মনার চাচাতো ভাই ফিরোজ আলম ও তার ছেলে জুয়েল এসে মনাকে

এলোপাথারি পিটিয়ে ও শ্বাসরোধ করে গুরুতর আহত করে। এ সময় স্থানীয় লোকজন মনাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ফিরোজ আলম ও জুয়েল পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া যায়নি।

রায়পুর থানার এসআই মো. ময়নাল সাংবাদিকদের বলেন, নিহত মনার লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুই জনকে আসামী করে হত্যা মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com