সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

রায়পুরে শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

রায়পুরে শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

রায়পুর প্রতিনিধি: রায়পুরে ‘মানবাধিকার ব্যুরোর’ উদ্যোগে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির এক হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার হায়দরগঞ্জ তাহেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের মাঝে গাছের চারা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব সাইয়্যেদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী। সভাপতিত্ব করেন মানবাধিকার ব্যুরোর রায়পুর উপজেলা শাখার সভাপতি সাইয়্যেদ তাহের ইজ্জুদ্দীন জাবেরী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানবাধিকার ব্যুরোর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রায়পুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম, হায়দরগঞ্জ টিআরএম ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আজিজ মজুমদার, মডেল কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল করিম, রায়পুর প্রেসক্লাবের সভাপতি মো. মাহবুবুল আলম মিন্টু, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, প্রধান শিক্ষক মিজানুর রহমান, মেম্বার রোকন দেওয়ান প্রমুখ।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com