সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে ৮ স্কুলছাত্রী হঠাৎ অসুস্থ আতঙ্ক কাটাতে ছুটি

রায়পুরে ৮ স্কুলছাত্রী হঠাৎ অসুস্থ আতঙ্ক কাটাতে ছুটি

রায়পুরে ৮ স্কুলছাত্রী হঠাৎ অসুস্থ আতঙ্ক কাটাতে ছুটি

রায়পুর প্রতিনিধি: রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ৮ ছাত্রী হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (২৬ আগস্ট) সাড়ে এগারটার দিকে ওই বিদ্যালয়ের শ্রেণী কক্ষে এ ঘটনা ঘটে। এদের মধ্যে তাৎক্ষণিক ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় অভিভাবক

ও অন্য ছাত্রীদের মাঝে আতঙ্ক দেখা দিলেও দুপুরের পরে পরিস্থিতি শান্ত হয়ে আসে।

হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ ছাত্রীরা হলো- রুবিনা আক্তার, রাবেয়া বেগম, তাসমিম, ফারজানা আক্তার, তনিমা ও সুবর্ণা। এ ঘটনায় আতঙ্ক কাটাতে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বিদ্যালয় কর্তৃপক্ষ ছুটি দিয়ে দেন। উল্লেখ্য, গত বছরের ২৭ আগস্টেও ওই বিদ্যালয়ের ৭ম, ৮ম ও ৯ম শ্রেণীর ১০/১২জন ছাত্রী একই অবস্থায় জ্ঞান হারিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়।

ছাত্রী, শিক্ষক ও অভিভাকরা জানান, বুধবার ক্লাস চলাকানী সময়ে হঠাৎ এক ছাত্রী অসুস্থ্যবোধ হয়ে বমি করে অজ্ঞান হয়ে যায়। ওই সময় দেখাদেখি আরো ৭ জন জ্ঞান হারায়। এদের মধ্যে নাভিলা ও পারভিন নামের দু’জনকে প্রাথমিক চিকিৎসা ও ৬জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর কাদের বলেন, একজন ছাত্রী জ্বরের কারণে বমি করে অজ্ঞান হয়ে পড়ে। তার দেখাদেখি অন্যরাও অসুস্থ্য হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আতঙ্ক কাটাতে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীদের ছুটি দিয়ে দেয়া হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। আতঙ্ক কাটিয়ে ছাত্রীদের মনোবল বাড়াতে শিক্ষকরা কাউন্সেলিং করে যাচ্ছেন।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাশেদুর নবী বলেন, ছাত্রীদের অসুস্থ্যতার ঘটনাটি এটি একটি মাস সাইকোজনিক ইলনেস বা গণমানসিক ভয়ভীতিজনিত রোগ বলে ধারণা করা হয়। এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই। তাদের চিকিৎসা চলছে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com