সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রবাসী স্বামীর তালাকপত্র পেয়ে গৃহবধুর আত্মহত্যা

প্রবাসী স্বামীর তালাকপত্র পেয়ে গৃহবধুর আত্মহত্যা

প্রবাসী স্বামীর তালাকপত্র পেয়ে গৃহবধুর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: লক্ষ্মীপুরের রায়পুরে প্রবাসী স্বামীর পাঠানো তালাকপত্র পেয়ে রোকেয়া বেগম (৩৩) নামে দুই সন্তানের জননী এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ০৮নং ওয়ার্ড আব্দুল মজিদ চৌধুরীর মালিকানাধীন মাষ্টারভিলায় ওই গৃহবধু ফ্যানের সাথে গলায় ওড়নায় পেচিয়ে আত্মহত্যা করে। রোকেয়া উপজেলার কেরোয়া ইউনিয়নের নয়ারহাট এলাকার কবিরাজ বাড়ির প্রবাসী ইব্রাহিম হোসেন লিটনের স্ত্রী।
তার স্বজনরা জানান, গত পাঁচ বছর ইব্রাহীম প্রবাসে রয়েছেন। দুই বছর ধরে রায়পুর শহরে বাসাভাড়া করে এসএসসি পরীক্ষার্থী মেয়ে ও চতুর্থ শ্রেনীর ছেলেকে নিয়ে গৃহবধু রোকেয়া বসবাস করছিলেন। গত এক বছর ধরে রোকেয়া ও ইব্রাহীমের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। গত ১০ মে ইব্রাহীম প্রবাস থেকে আদালতের মাধ্যমে রোকেয়াকে তালাক দিয়ে সে পত্র রোকেয়ার কাছে পৌঁছায়। এ তালাকপত্র পেয়ে স্বামীর সাথে বৃহস্পতিবার সকালে রোকেয়ার প্রচন্ড ঝগড়া হয়। এক পর্যায়ে ক্ষোভে, দুঃখে ও অভিমানে দুপুর দুইটায় “স্বামীর তালাকপত্র পেয়ে সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হলাম- আমার লাশটি বাবার বাড়ি পাঠিয়ে দিবেন” সাদা কাগজে চিরকুট লেখে মেয়ের অনুপস্থিতে ও ছেলেকে ঘুমিয়ে রেখে বাসায় ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।
রায়পুর থানার ওসি (তদন্ত) সোলাইমান হোসেন বলেন, গৃহবধূ রোকেয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com