সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
গলায় জীবন্ত মাছ আটকে লক্ষ্মীপুরে এক ব্যক্তির মৃত্যু

গলায় জীবন্ত মাছ আটকে লক্ষ্মীপুরে এক ব্যক্তির মৃত্যু

গলায় জীবন্ত মাছ আটকে লক্ষ্মীপুরে এক ব্যক্তির মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবসত গলায় কই মাছ আটকে মোঃ বাচ্চু মিয়া (৪০) নামের এক ব্যক্তির করুন মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনাটি ঘটেছে ওই দিন দুপুরে উপজেলার চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর গ্রামের লাসার বাড়ীতে। মৃত মোঃ বাচ্চু মিয়া একই এলাকার তবিব উল্যার মিয়ার ছেলে। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছেন।
প্রত্যক্ষদর্শী সমাজ-সেবক জসিম উদ্দিন জানান, দুপুরে বাচ্চু মিয়া নিজের পুকুরে মাছ ধরতে নামেন। এ সময় দু’টি কই মাছ পান। তার মধ্যে একটি হাতে অন্যটি মুখে নিয়ে তৃতীয় মাছ ধরতে ডুব দেন। এসময় মুখের কই মাছটি ভিতরে আটকে গিয়ে অসুস্থ্য হয়ে পড়েন। তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল নিলে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটায় তিনি মারা যান। শুক্রবার দুপুরে নামাজের পর তার লাশ তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
চরমোহনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুর রহমান পাঠান জানান, ঘটনাটি অত্যান্ত মর্মান্তিক। লোকটির সৎ ও আদর্শবান দিনমজুর ছিলেন। তার মৃত্যুতে পরিবারের সাথে আমরাও শোকাহত।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com