সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
ভিডিও কনফারেন্সে রায়পুরে শতভাগ বিদ্যুতায়নের এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভিডিও কনফারেন্সে রায়পুরে শতভাগ বিদ্যুতায়নের এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভিডিও কনফারেন্সে রায়পুরে শতভাগ বিদ্যুতায়নের এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের ৪০ জেলা এবং ৪১০ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মুজিববর্ষের মধ্যে বাংলাদেশের সব ঘরে ঘরে আলো জ্বালাব। বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেশ কয়েকটি প্রকল্পসহ ২৩ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শতভাগ বিদ্যুতায়নের আওতায় দেশের ২৩ উপজেলার মধ্যে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা রয়েছে।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী রাজশাহী, বাগেরহাট, সুনামগঞ্জ, মেহেরপুর, গোপালগঞ্জ জেলার সুবিধাভোগী মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেন।

এ সময় গণভবনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী; প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম; সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু; তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক; পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

অন্যদিকে  লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল সাড়ে দশটায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধন করা হয়। বিদ্যুৎ বিভাগের আয়োজনে এসময় প্রধান অতিধি ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার এএইচএম কামরুজ্জামান, জেলা আ.লীগ সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, সিভিল সার্জন আবদুল গফফারসহ আরো অনেকে।

রায়পুর উপজেলায় ১ হাজার ২৯৬ কিলোমিটার নির্মিত লাইনের মধ্যে ৮২ হাজার ৫২০টি সংযোগ প্রদান করে পল্লী বিদ্যুৎ বিভাগ। আর এতে ব্যয় ধরা হয় ১ শত ৯৫ কোটি টাকা। আর এর মাধ্যমে এ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হয়।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com