সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
পলাতক আসামী করিম ভান্ডারি গ্রেফতার

পলাতক আসামী করিম ভান্ডারি গ্রেফতার

পলাতক আসামী করিম ভান্ডারি গ্রেফতার

পারিবারিক বিরোধের জের ধরে-ভগ্নিপতিকে কুপিয়ে জখম করা ও মৃত্যুর ঘটনায় মামলায় আব্দুল করিম ভান্ডারি (৫২) নামের ৫ বছরের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ । শনিবার দুপুরে-চররুহিতা গ্রামের বাড়ী থেকে লক্ষ্মীপুর মডেল থানার এএসআই তৌহিদুল ইসলাম পাটোয়ারী করিম ভান্ডারিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন।

পুলিশ জানান, ২০০৩ সালে সদর উপজেলার শাকচর গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে-ভগ্নিপতি আবুল কাসেমকে কুপিয়ে আহত করে আব্দুল করিম ভান্ডারি। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয় আবুল কাশেমকে। কয়েকদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে ।

এঘটনায় করিমসহ ৭/৮ জনকে আসামী করে মামলা করেন করিমের স্ত্রী,(যার মামলা নং-জিআর ২১৭/০৩)। দীর্ঘ শুনানীর পর আদালতের বিচারক চররুহিতা গ্রামের মৃত আহাদ আলীর ছেলে মোঃ আব্দুল করিম ভান্ডারীকে পাঁচ বছর তিন মাস সশ্রম কারাদন্ড দেন। সেই থেকে করিম ভান্ডারি পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। শনিবার দুপুরে গোপন সংবাদ পেয়ে গ্রামের বাড়ী থেকে করিম ভান্ডারিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সদর থানার ওসি একেএম আজিজুর রহমান জানান, ভগ্নিপতিকে-মারামারির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল করিম মন্ডলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com