সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে শিক্ষক সমিতির দেড় কোটি টাকার জমি দখলের চেষ্টা, আদালতে মামলা

রায়পুরে শিক্ষক সমিতির দেড় কোটি টাকার জমি দখলের চেষ্টা, আদালতে মামলা

রায়পুরে শিক্ষক সমিতির দেড় কোটি টাকার জমি দখলের চেষ্টা, আদালতে মামলা

 লক্ষ্মীপুরের রায়পুরে জোরপূর্বক প্রাথমিক শিক্ষক সমিতির দেড় কোটি টাকার জমি দখলের চেষ্টার ঘটনায় ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে মামলার বাদী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মো. শামছুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। বিবাদীরা হলেন রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মধ্য কেরোয়া গ্রামের আনোয়ার হাই মিঝির ছেলে লিটন মিঝি, মোহন ও অজ্ঞাত আরও সাতজন।

শনিবার সন্ধ্যায় বাদীর আইনজীবী আনোয়ার হোসেন মৃধা বলেন, অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল ইসলাম মামলাটি আমলে নিয়েছেন। শিক্ষক সমিতির জমিতে আসামিদের করা নির্মাণ কাজ স্থগিত রাখতে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়।

রায়পুর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) জমির দখল ও মালিকানা নিশ্চিত করে আগামি ১৫ এপ্রিল আদালতে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। এজাহার সূত্র জানায়, রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার মীরগঞ্জ সড়কের পাশে শিক্ষক সমিতির ১৫ শতাংশ জমি রয়েছে। প্রায় দেড় কোটি টাকা মূল্যের ওই জমির একাংশে সমিতির ক্লাব ও অপর অংশে গাছপালা আছে।

কিন্তু বিবাদীরা সে গাছপালাগুলো জোরপূর্বক কেটে নিয়ে যায়। গত ১৮ ফেব্রুয়ারি বিবাদীরা গাছাপালা কেটে জোরপূর্বক ভবন নির্মাণের চেষ্টা করে। এতে বাধা দিতে গেলে শিক্ষকদের ওপর বিবাদীরা হামলার চেষ্টা চালায়।

বিবাদীরা ওই জমিতে জোরপূর্বক ভবন নির্মাণ করার হুমকি দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়। রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ সতর্ক আছে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com