সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
মাস্কে এমপির নাম; বির্তক ফেসবুকে

মাস্কে এমপির নাম; বির্তক ফেসবুকে

মাস্কে এমপির নাম; বির্তক ফেসবুকে

করোনা সংক্রামক থেকে রক্ষায় নিজ আসনের জনসাধারণের জন্য দান করা মাস্কে এমপির নাম থাকায় তা নিয়ে ফেসবুকে বির্তকের ঝড় ওঠেছে। লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের এমপি কাজী সহিদ ইসলাম পাপুলের নাম ছিল ওই মাস্কে। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবি থেকে দেখা যায় প্রতিটি মাস্কে লেখা রয়েছে পাপুল (এম.পি)।

এ নিয়ে গত ২দিন যাবত ফেসবুকে নানা রকম রসিকতা লক্ষ্য করা গেছে। জানা যায়, সাংসদ পাপুল তার সংসদীয় এলাকার জন্য অত্যন্ত নিম্নমানের ২৭ হাজার মাস্ক পাঠিয়েছেন। যার প্রত্যেকটির গায়ে এমপির নাম লেখা রয়েছে।  অতীতেও তার পক্ষ থেকে দান করা সকল বস্তুতে নিজের নাম ও ছবি থাকতো বলে জানিয়েছেন রায়পুরের বিভিন্ন পেশার কয়েকজন ব্যক্তি।

রায়পুর বাজা‌রের ভ্যানচালক ম‌ফিজের সাথে কথা হলে তিনি গণমাধ্যমকে ব‌লেন,  এ পর্যন্ত বি‌ভিন্ন মানু‌ষের কাছ থে‌কে ১১টি মাস্ক পে‌য়ে‌ছি। সবগু‌লি সুন্দর আর দামী। তবে এমপি সাহেবেরগুলোর নিম্নমানের তাছাড়া নাম লেখা রয়েছে। এমপি সাহেব চাচ্ছে আমরা নাগের ডগায় তার নাম রাখি। এটা বেমানান।

এমপি কাজী সহিদ ইসলাম পাপুল বাংলাদেশে না থাকায় এ বিষয়ে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com