সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে সাড়ে তিন হাজার পরিবারে বেঙ্গল স্যুর খাদ্য সহায়তা

রায়পুরে সাড়ে তিন হাজার পরিবারে বেঙ্গল স্যুর খাদ্য সহায়তা

রায়পুরে সাড়ে তিন হাজার পরিবারে বেঙ্গল স্যুর খাদ্য সহায়তা

করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে লক্ষ্মীপুরের রায়পুরে সাড়ে তিন হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার দুইদিনব্যাপী রায়পুরের রাখালিয়া এলাকার বেঙ্গল স্যু ইন্ড্রাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান অসহায় ও দুস্থ সাড়ে তিন হাজার পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানের মাধ্যমে উত্তর চরবংশি, দক্ষিন চরবংশি, কেরোয়া, সোনাপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের অসহায় ও দুস্থ পরিবার ও বেঙ্গল স্যুতে কর্মরত নারীদের মাঝে ৩ কেজি চাউল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ২ কেজি মসুর ডাল, ১ টি সাবান, ১ কেজি তেল, পেঁয়াজ ও রসুন বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া, সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান ইউসুফ জালাল কিসমত, জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া, বেঙ্গল স্যু’র ম্যানেজার ফয়েজুল ইসলাম, পবিত্র সেন জয় ও শফিকুল ইসলাম।

বেঙ্গল স্যু ইন্ড্রাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান বলেন, এ মহামারি মরনব্যাধি করোনাভাইরাসে গ্রামের অসহায় দরিদ্র দিনমজুর মানুষগুলো ভালো নেই। আমাদের সকলের দায়িত্ব দরিদ্র পরিবারের মাঝে সহায়তা করা।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com