সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে ডাঃ আব্দুল হাই ফাউন্ডেশনের উদ্যোগে ৬’শ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

রায়পুরে ডাঃ আব্দুল হাই ফাউন্ডেশনের উদ্যোগে ৬’শ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

রায়পুরে ডাঃ আব্দুল হাই ফাউন্ডেশনের উদ্যোগে ৬’শ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

এমআর সুমন: করোনা পরিস্থিতিতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ঘরবন্দী অসহায় ও ও খেটে খাওয়া ৬’শ পরিবারের মাঝে খাদ্যসমাগ্রী ও হ্যাগুরাব সল্যুশন বিতরণ করেছেন ডাঃ আব্দুল হাই ফাউন্ডেশন। শুক্রবার দুপুরে পৌর সভার নতুন বাজার এলাকার কার্যালয় এ খাদ্য সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা আ.লীগ নেতা ডাঃ এহসানুল কবির জগলুল। এর আগে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর ইসমাইল খোকন।
এসময় উপস্থিণি ছিলেন পৌর মেয়র ইসমাইল খোকন, ফাউন্ডেশনের সদস্য রিপন পন্ডিত, শামিম আহম্মেদ, মনির হোসেন ও যুবলীগ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ এহসানুল কবির জগলুল জানান, করোনা দুর্যোগের পুরো সময়ে উপজেলার খেটে খাওয়া সাধারণ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে। নিজ উদ্যোগে ফাউন্ডেশনের পক্ষ থেকে ৬’শ পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও ১ কেজি সয়াবিন তেল প্রদান করা হচ্ছে। যতদিন এ দুর্যোগ থাকবে ততদিনই এ সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, আমাদের সমাজের বিত্তবান মানুষগুলো খেটে খাওয়া মানুষেদের প্রতি আন্তরিকতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিলে কোন মানুষ না খেয়ে থাকবে না বলে আমি মনে করি।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com