সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
পুনরায় অনির্দিষ্টকালের জন্য রায়পুর লকডাউন

পুনরায় অনির্দিষ্টকালের জন্য রায়পুর লকডাউন

পুনরায় অনির্দিষ্টকালের জন্য রায়পুর লকডাউন

রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ঈদের কেনাকাটায় স্বাস্থবিধি মানা হচ্ছে না। এতে করোনা প্রাদুর্ভাব বৃদ্ধির আশঙ্কায় পুনরায় অনির্দিষ্টকালের জন্য রায়পুরকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১২ মে) থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া পোশাকবিতানসহ বাকি সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সোমবার (১১ মে) দুপুরে উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম মারুফ বিন জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসনকি তৎপরতা থাকলেও জেলা সদরের পোশাকবিতানগুলোতে বিধি মানতে নারাজ ক্রেতা-বিক্রেতারা। এ অবস্থায় সদর উপজেলাতেও লকডাউন চাচ্ছেন সচেতন মহল।

লক্ষ্মীপুর বণিক সমিতির ক্রীড়াবিষয়ক সম্পাদক সৈয়দ এহতেশাম হায়দার বাপ্পি নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে করোনারোধে অন্যদেরকেও উৎসাহিত করছেন।উপজেলা প্রশাসন সূত্র জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউন শেষে ১০ মে রায়পুর উপজেলা শহরের প্রত্যেকটি ব্যবসাপ্রতিষ্ঠান খোলা হয়।

ঈদের কেনাকাটার জন্য উপজেলা শহর ও প্রত্যন্ত এলাকা থেকে ক্রেতারা বাজারে আসেন। কিন্তু কেউই স্বাস্থবিধি মেনে কেনাকাটা করছেন না। গায়ে গা লাগিয়ে দোকানের ভেতর জটলা সৃষ্টি করে বেচাকেনায় ব্যস্ত হয়ে পড়েছেন ক্রেতা-বিক্রেতারা।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com