সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে ইউপি সদস্যকে পিটিয়ে টাকা মোবাইল ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ

রায়পুরে ইউপি সদস্যকে পিটিয়ে টাকা মোবাইল ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ

রায়পুরে ইউপি সদস্যকে পিটিয়ে টাকা মোবাইল ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ

রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিন চর আবাবিল ইউনিয়নের ছিনতাইকারীরা এক ইউপি সদস্যকে পিটিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় উপজেলার গাইয়ারচর গ্রামের মিতালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (৩০ মে) সকালে ওই ইউপি সদস্য শাহ আলম হাওলাদার বাদী হয়ে অভিযুক্ত শাকিলসহ ৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন রায়পুর থানায়।
আহত ইউপি সদস্য শাহ আলম ও অভিযোগ সূত্রে জানা যায়, শাহ আলম হাওলাদার ৯নং দক্ষিন চর আবাবিল ইউপি’র ৪নং ওয়ার্ডের সদস্য। গত এক মাস ধরে মিতালী বাজার এলাকার ইউসুফ মাঝির বখাটে ছেলে শাকিল মাঝি ওই ইউপি সদস্যের কাছ থেকে শাকিল বাহীনি পরিচালনার জন্য ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছেন। দু’দিন আগে ইউপি সদস্য ঘটনাটি শাকিলের বাবাকে খুলে বলে। এতে শাকিল ও তাঁর বাহীনি ক্ষিপ্ত হয়ে শুক্রবার সন্ধ্যায় মিতালী বাজার থেকে আমি বাড়ীতে যাওয়ার পথে চরকাছিয়া সড়কের ছৈয়াল বাড়ীর সামনে ইউপি সদস্য শাহ আলমের গতিরোধ করে। একপর্যায়ে তাঁরা ইউপি সদস্যকে বেধম পিটিয়ে গুরুতর আহত করে দু’টি মোবাইল, নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
রায়পুর থানার (ওসি/তদন্ত) শিপন বড়–য়া বলেন, এ ঘটনায় ইউপি সদস্য শাহ আলম হাওলাদার বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com