সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

লক্ষ্মীপুরে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

লক্ষ্মীপুরে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

লক্ষ্মীপুরের রায়পুরে ইট বোঝাই পিকআপ গাড়ীর চাপায় মোটর সাইকেল আরোহী হিরু পাটোয়ারী (৫৫) নামের এক ডেকোরেটর ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ভুঁইয়া রাস্তার মাথা নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনায় ঘটে।

নিহত ব্যবসায়ী রায়পুর উপজেলা পরিষদ সংলগ্ন হৃদয় ডেকোরেটরের মালিক ও চরমোহনা ইউপির বাবুরহাট এলাকার আমানত উল্লা পাটোয়ারীর ছেলে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, হিরু পাটোয়ারী দুপুরে বাড়ী থেকে খাবার শেষে রায়পুর শহরে তার ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এসময় ভুঁইয়া রাস্তার মাথা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দালালবাজারের মন্তাজ ব্রিকসের ইট বোঝাই দ্রুতগামী পিকআপ গাড়ীর চাপায় ঘটনাস্থলেই মারাত্নক আহত হোন হিরু। তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা ঢাকায় প্রেরণ করেন। কিন্ত চাদঁপুরের কাছাকাছি এলাকায় গেলে তিনি এ্যাম্বুলেন্সে মারা যান।

রায়পুর থানার ওসি তোতা মিয়া জানান, চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। পিকআপ গাড়ী ও নিহতরে মটরসাইকেল জব্দ করা হয়েছে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com