সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে এক রাতে ৫ বাড়িতে সিঁধ কেটে চুরি

রায়পুরে এক রাতে ৫ বাড়িতে সিঁধ কেটে চুরি

রায়পুরে এক রাতে ৫ বাড়িতে সিঁধ কেটে চুরি

রায়পুরে এক রাতে ৫ বাড়িতে সিঁধ কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই) গভীর রাতে উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের ৪,৬ ও ৩ নং ওয়ার্ডে এ চুরির ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামের মানুষ।

এছাড়া গত ৯ জুন ৩ গ্রামে আরো ৮ বাড়িতে ও ১৪ জুন ঝাউডগী ও দিঘলদী গ্রামের ৪ ঘরে এবং ১৭ জুলাই ঝাউডগী গ্রামের সাংবাদিকের বাড়িসহ ৪ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের চর আবাবিল গ্রামের লোকজন যে যার মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সংঘবদ্ধ চোরের দল গ্রামের ৫ বাড়িতে সিঁধ কেটে ঘরে ঢুকে নগদ টাকা-পয়সা, দামী পোশাক, মোবাইল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। এতে ৫ বাড়ি থেকে চোরের দল নগদ অর্থসহ প্রায় ৬লাখ টাকার মালামাল নিয়ে যায় বলে জানান ভুক্তভোগীরা।

নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার কয়েকজন শিক্ষক জানান, মাদকসেবন, জুয়া ও মাদক সরবরাহ দেদারসে চলার কারনে চোরের উপদ্রব বেড়ে চলেছে। নিয়মিত পুলিশি টহল জোরদার করা না হলে চুরি, ছিনতাই ও অপরাধমূলক ঘটনা আরো বেশি ঘটতে পারে।

উল্লেখ্য যে, উপজেলার শেষ প্রান্তে দিঘলদী, ঝাউডগী, বরোচর ও চর আবাবিল গ্রাম এলাকায় মাদকের সরগরম ব্যবসা চলছে। উঠতি বয়সের তরুণরা মাদকসেবন ও সরবরাহের কাজে জড়িত বলে জানা যায়।

উপজেলার হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এস.আই মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, একসঙ্গে ৫ বাড়িতে চুরির বিষয়টি আমি শুনেছি। খোঁজ-খবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং পুলিশি টহল জোড়দার করা হবে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com