সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বিয়ের দিন প্রবাসফেরত যুবকের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে বিয়ের দিন প্রবাসফেরত যুবকের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে বিয়ের দিন প্রবাসফেরত যুবকের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের দিন প্রবাসফেরত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে আবদুল কাদের (৩২) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এদিন দুপুরে তার বিয়ে করার কথা ছিল। তবে তার মৃত্যুর কারণ এখনও অজানা।

পরিবার জানিয়েছে, করোনার কারণে আবদুল কাদের ২৫ দিন আগে সৌদি আরব থেকে বাড়িতে চলে আসেন। শুক্রবার দুপুরে তার বিয়ের জন্য সব আয়োজনও সম্পন্ন হয়।

এদিন ভোরে মসজিদে ফজরের নামাজ পড়ে ঘরে এসে রাস্তায় হাঁটতে গিয়ে নিখোঁজ হন আবদুল কাদের। তিন ঘণ্টা পর উপজেলার কেরোয়া ইউপির খলিফা মসজিদসংলগ্ন জগার বাড়ির সুপারি বাগানের ভেতরে পরিত্যক্ত পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়।

আবদুল কাদের একই এলাকার জয়নাল আবেদিনের ছেলে। বিয়ের দিন হঠাৎ করে তার মৃত্যুতে পরিবারেশোকের ছায়া নেমে এসেছে।

নিহতের বাবা জয়নাল আবেদিন জানান, সৌদি আরব থেকে ফিরে বেকার সময় পার করছিল আবদুল কাদের। এতে সে হতাশাগ্রস্ত ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ে। তার চিকিৎসাও করা হয়। সম্প্রতি তার ইচ্ছাতেই পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত হয়। আজ তার বিয়ের দিন ছিল।

তিনি আরও জানান, শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়ে ঘরে আসে কাদের। দুই ঘণ্টা পর কাদের ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। কিন্তু অনেকটা জোর করেই বাইরে বের হয়ে যায় সে। তিন ঘণ্টা পর পুকুরে কাদেরের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য সদর হাসপাতাল পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃতর মামলা হয়েছে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com