সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক-১

রায়পুরে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক-১

রায়পুরে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক-১

লক্ষ্মীপুরের রায়পুরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ওই শিশুর জবানবন্দি নেওয়ার জন্য লক্ষ্মীপুর আদালতে পাঠান পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কেরোয়া ইউনিয়নে ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, একই এলাকার দাস বাড়ির মৃত কৃষ্ণ মোহন দাসের বখাটে ছেলে (মাদকসেবি) নিখিল চন্দ্র দাস (৪০) প্রায় ওই শিশুকে উক্ত্যক্ত করতো। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ীর পাশে সমাধিস্থলে ধুপকাঠি জ্বালাতে যায়। হঠাৎ এ সময় বখাটে নিখিল চন্দ্র দাস শিশুটিকে মুখ চেপে পার্শম্ববর্তী একটি সুপারি বাগানের ভেতরে নিয়ে যান। সেখানে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন নিখিল। কিন্তু বাগানটি বাড়ীর পাশের হওয়ায় শিশুটি চিৎকার শুনে মেয়ের মাসহ লোকজন এলে নিখিল তাকে ছেড়ে দেন। পরে শিশুটি পরিবারের কাঝে পুরো ঘটনা খুলে বলে। শিশুটির পরিবার স্থানীয় লোকজনের মাধ্যমে রায়পুর থানার পুলিশে খবর দেন। রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিখিল চন্দ্র দাসকে আটক করেন।

কেরোয় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামছুল ইসলাম বলেন, নিখিল নামে ওই ব্যক্তি শিশুদের দিকে কুদৃষ্টি দেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, নিখিলের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেছেন শিশুটির পরিবার। জবানবন্দি নেওয়ার জন্য ওই শিশুকে আদালতে পাঠানো হয়েছে। নিখিলকে ওই মামলায় গ্রেফাতার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com