সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ৪ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

লক্ষ্মীপুরে ৪ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

লক্ষ্মীপুরে ৪  সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

সংবাদ প্রকাশের জেরে লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক বাংলার মুকুল পত্রিকার ২ সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাতে রায়পুর পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ইসমাঈল হোসেন খোকন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। রায়পুর থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার আসামীরা হলেন, দৈনিক বাংলার মুকুল পত্রিকার সম্পাদক ও প্রকাশক একেএম মিজানুর রহমান মুকুল, নির্বাহী সম্পাদক আফরোজা আক্তার রাঙা, পত্রিকাটির রায়পুর উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম টিটু এবং দেনায়েতপুর গ্রামের বাসিন্দা মো: এসএন উদ্দিন রিয়াদ।

মামলার এজাহারে মেয়র উল্লেখ করেন, গতকাল ২৮ অক্টোবর তারিখে লক্ষ্মীপুরের স্থানীয় দৈনিক বাংলার মুকুলে তার তার নাম জড়িয়ে যে সংবাদটি প্রকাশিত হয় তা মিথ্যা ও বানোয়াট। সংবাদটিতে তার সুনাম ক্ষুন্ন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে দৈনিক বাংলার মুকুল পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মুকুল বলেন, প্রকাশিত সংবাদের প্রিন্ট ভার্সেন একটি শব্দ অনিচ্ছাকৃত ভাবে প্রেসটাইপে ভুল হয়েছে। যার জন্য পরের দিন ২৯ অক্টোবরের সংখ্যায় ও অনলাইন ভার্সনে সংশোধনী দিয়ে দু:খ প্রকাশ করা হয়েছিল। এর পরেও মামলা হওয়ার বিষয়টি মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ হয়েছে বলে জানান তিনি।

এদিকে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় লক্ষ্মীপুরের কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়েছেন। সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাব, লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়ন এবং অনলাইন সাংবাদিক ফোরাম জরুরী বৈঠক ডেকেছে বলে সংশ্লিষ্ট কয়েকজন সাংবাদিক নিশ্চিত করেছেন।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com