সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে রোগীকে ধর্ষণের অভিযোগে মামলা

লক্ষ্মীপুরে স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে রোগীকে ধর্ষণের অভিযোগে মামলা

লক্ষ্মীপুরে স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে রোগীকে ধর্ষণের অভিযোগে মামলা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরকাচিয়া এলাকায় একটি কমিউনিটি ক্লিনিকে একজন রোগীকে (৩০) ধর্ষণের অভিযোগে আবদুল মান্নান ব্যাপারী নামের স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে রায়পুর থানায় মামলা করেন।

এরপর থেকে অভিযুক্ত স্বাস্থ্যকর্মী পলাতক রয়েছেন। পুলিশ ও মামলা সূত্র জানা গেছে, বুধবার দুপুরে চরকাচিয়া কমিউনিটি ক্লিনিকে ওই নারী চিকিৎসার জন্য যান। সেসময় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী আবদুল মান্নান ব্যাপারী জোরপূর্বক একটি কক্ষে নিয়ে ওই রোগীকে ধর্ষণ করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আবদুল মান্নান পালিয়ে যায়। সেখান থেকে ওই নারীকে উদ্ধার করে রায়পুর থানা নিয়ে যায় স্থানীয়রা।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল জলিল জানান, ধর্ষণের অভিযোগে স্বাস্থ্যকর্মী আবদুল মান্নানের বিরুদ্ধে নির্যাতিত নারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল মান্নান পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, রায়পুর থানা থেকে পাঠানো ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com