সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে মেয়র পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী রুবেল ভাট’র মতবিনিময়

রায়পুরে মেয়র পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী রুবেল ভাট’র মতবিনিময়

রায়পুরে মেয়র পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী রুবেল ভাট’র মতবিনিময়

আসন্ন  রায়পুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন গিয়াস উদ্দিন রুবেল ভাট। এ উপলক্ষ্যে শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা ডাক বাংলোতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় উপজেলা আ’লীগ, পৌর আ’লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রুবেল ভাট রায়পুর পৌর সভার ৩ নং ওয়ার্ডের সাবেক সোনালী ব্যাংক রোড এলাকার ঐতিহ্যবাহী ভাট পরিবারের সদস্য এবং হুমায়ুন কবির ভাটের ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য এবং ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সম্পাদক ছিলেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদ, পৌর আওয়ামীলীগের আহবায়ক জামশেদ কবির বাক্কী বিল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী নাজমুল কাদের গুলজার, এড.ইউছুপ জালাল কিছমত, ইউপি চেয়ারম্যান শফিক পাঠানসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংঠনের নেতাকর্মীরা।

গিয়াস উদ্দিন রুবেল ভাট তার বক্তব্যে বলেন, মেয়র পদে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে পরিকল্পিত রায়পুর পৌর সভা গড়ে তুলবেন বলে জানান।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com