সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুর সাংবাদিক ইউনিয়নের বর্ষপূর্তি উদযাপন ও নতুন কার্যালয়ের উদ্বোধন

রায়পুর সাংবাদিক ইউনিয়নের বর্ষপূর্তি উদযাপন ও নতুন কার্যালয়ের উদ্বোধন

রায়পুর সাংবাদিক ইউনিয়নের বর্ষপূর্তি উদযাপন ও নতুন কার্যালয়ের উদ্বোধন

লক্ষ্মীপুরের রায়পুরে সাংবাদিক ইউনিয়ন এর প্রথম বর্ষপূর্তি (প্রতিষ্ঠাবার্ষিকী) উদযাপন ও নতুন কার্যালয়ের উদ্ভোধন করা হয়েছে। উদযাপিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় গাজী কমপ্লেক্সে সাংবাদিক ইউনিয়নের নতুন কার্যালয়ের উদ্বোধনের পর এক অনাড়াম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে বর্ষপূর্তি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আবু মুসা মোহন। সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আজম এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক এডঃ নুর উদ্দিন চৌধুরী নয়ন। এসময় প্রধান অতিথি সাংবাদিকদের জন্য এক লাখ টাকা অনুদানের আশ্বাস প্রদান করে সাংবাদিকদের পেশাদারিত্ব নিয়ে কাজ করার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, রায়পুর পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন খোকন, রায়পুর থানা অফিসার ইনচার্জ আব্দুল জলিল, ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া, লক্ষ্মীপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড:মিজানুর রহমান মুন্সি, রায়পুর পৌর আওয়ামীলীগ’র আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ, গাজী গ্রুপের এমডি গাজী মাহমুদ কামাল প্রমুখ।

রায়পুর সাংবাদিক ইউনিয়নের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান মুরাদ, রায়পুর প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুল আলম মিন্টু, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি, মোস্তফা কামাল দৈনিক আমাদের সময় প্রতিনিধি আনোয়ার হোসেন ঢালি, সাংবাদিক বেলায়েত প্রমুখ।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক হারুনুর রশিদ, পীরজাদা মাসুদ হোসাইন, মিলন মাহমুদ, জহিরুল ইসলাম টিটু,জয়নাল আবেদিন। সভাশেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক ও ফিতা কেটে কার্যালয়ের  উদ্বোধন করা হয়।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com