সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুর | নিখোঁজের পর পাশের গ্রামের এক গৃহবধু ঘর থেকে যুবকের লাশ উদ্ধার

রায়পুর | নিখোঁজের পর পাশের গ্রামের এক গৃহবধু ঘর থেকে যুবকের লাশ উদ্ধার

রায়পুর | নিখোঁজের পর পাশের গ্রামের এক গৃহবধু ঘর থেকে যুবকের লাশ উদ্ধার

লক্ষ্মীুপুরের রায়পুর উপজেলার ৯নং চরআবাবিল ইউনিয়নের আতাউর রহমান জুটন (৪৫) নামের এক যুবক নিখোঁজ থাকার এক দিন পর তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে স্থানীয় পাশের গ্রামের এক গৃহবধু ঘর থেকে লাশ উদ্ধার করেন পুলিশ। রবিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে ওই গৃহবধু নয়ন আক্তারকে আটক করে।

মারা যাওয়া জুটন একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের টাকুয়ারচর গ্রামের মাতাব্বর বাড়ী মৃত মুখলেছুর রহমানের ছেলে। জুটন স্থানীয় ভাবে একজন ব্যবসায়ী ছিলেন। তবে সে এখনও বিয়ে করেনি। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পাশর্^বর্তী গ্রামের গৃহবধু নয়ন আক্তারের সাথে জুটনের প্রামের সম্পর্ক ছিলো। প্রায় ওই ঘরে জুটন আসা যাওয়া করত। শুক্রবার রাত থেকে জুটনকে তাঁর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। তার ব্যবহারিত মোবাইল ফোনও বন্ধ ছিলো। জুটনের মা ও বাবা অনেক আগেই মারা গেছে। সে বোন দের সাথে নিজ বাড়ীতে থানতেন। পরে শনিবার বিকালে জুটনের ছোট বোন এ ঘটনায় থাকায় একটি সাধারণ ডাইরী করেন। পরে পুলিশ রাতে বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে পাশর্^বর্তী নয়ন আক্তারের বিল্ডিং এর ভিতর থেকে লাশ উদ্ধার করে। এসময় বাসার ওই গৃহবধু পলাকত ছিলো। পরে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন বলেন, গৃহবধু নয়ন আক্তার জুটনকে মেরে বাসার এক রুমে কম্বল ও বস্তা পেঁচিয়ে রেখে বাসা থেকে পালিয়ে যায়। পরে পুলিশ সন্দেহ করে ঘর ভেঙ্গে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, সুরতহাল শেষে জুটনের লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের মাথায়র পিছনে একটি আঘাত রয়েছে। এ থেকে ধারণা করা হয়, তাঁর মাথায় আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে। এঘটনায় নয়ন আক্তারকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com