সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুর | প্রবাসী ঝুটনের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচার চায় এলাকাবাসী

রায়পুর | প্রবাসী ঝুটনের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচার চায় এলাকাবাসী

রায়পুর | প্রবাসী ঝুটনের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচার চায় এলাকাবাসী

লক্ষ্মীপুরের রায়পুরের ফ্রান্স প্রবাসী আতাউর রহমান ঝুটনের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচার চেয়ে মানববন্ধন করেছে স্থানীয় কিছু এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে রায়পুর- হায়দারগঞ্জ সড়কের ফজু মোল্লার স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তারা। মানববন্ধনের অংশগ্রহনকারীদের দাবী প্রবাসী ঝুটনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের দক্ষিণ গাইয়ারচর গ্রামের  ইঞ্জিনিয়ার শাহজাহান কামালের বাড়ির সীমানা প্রাচীরের ভিতর থেকে ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রবাসী আতাউর রহমান ঝুটনের মরদেহ দেখতে পায় লোকজন। তিনি পাশের উদমারা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।  এ ঘটনায় নিহতের বোন হ্যাপী বেগম বাদী হয়ে রায়পুর থানায় মামলা দায়েক করেন। পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামী নাজমা আক্তার নয়নকে গ্রেপ্তার করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন,নিহতের বোন  হ্যাপী আক্তার, লিপি বেগম,রুবি আক্তার,আত্মীয় আবদুল মালেক, মো. লিটন, ইউপি সদস্য তাজুল ইসলাম, মো. জাফর,  যুবলীগ নেতা সিদ্দিক সর্দার, সৈয়দ আহমেদ চৌধুরী।
রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে। মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com