সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী গৃহবধূর অনশন

রায়পুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী গৃহবধূর অনশন

রায়পুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী গৃহবধূর অনশন

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের দাবিতে প্রেমিক রাজিবের (৩৫) বাড়িতে ৫ দিন ধরে অনশন করছে দুই সন্তানের জননী জেসমিন আক্তার (২৫)। উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট এলাকার হাওলাদার বাড়ীতে এ ঘটনা ঘটে। গৃহবধূ জেসমিন ভোলার চরফ্যাশনের বাসিন্দা। এদিকে ওই গৃহবধূকে বিয়ের নির্দেশ দেন স্থানীয় চেয়ারম্যান, নতুবা তাকে আইনি আশ্রয়ের পরামর্শ নেয়ার অনুরোধ করেন চেয়ারম্যান।

জেসমিন আক্তার ও প্রেমিক রাজিবের কয়েকজন স্বজন নাম প্রকাশ না করার শর্তে জানায়, ঢাকা কালিগঞ্জে ব্যবসায়ী স্বামী ও দুই সন্তান নিয়ে তিনি ৪ বছর ভাড়া বাসায় বসবাস করছিলেন। তাদের পাশের বাসায় ভাড়া থাকতেন কথিত প্রেমিক রাজিবের দুই ফুফু ও তাদের পরিবার। রাজিব সানসিল্ক কোম্পানির কেরানিগঞ্জের মাঠ কর্মী হিসেবে কাজ করে।

ফুফুর বাসায় আসা যাওয়ার ফলে গত ২ বছর ধরে রাজিবের সাথে গৃহবধূ জেসমিনের পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এনিয়ে জেসমিনের সাথে তার স্বামীর বিরোধ দেখা দেয়। এদিকে রাজিব করোনাকালীন সময় চাকুরী ছেড়ে রায়পুর নিজ বাড়ীতে চলে আসে। জেসমিন স্বামীর সাথে বিরোধ করে স্বামী, এক ছেলে (৬) ও এক মেয়েকে (৮) রেখে নিরুপায় হয়ে প্রেমিক রাজিবের রায়পুর খাসেরহাট গ্রামের বাড়িতে চলে আসে। কিন্তু রাজিব ও তার অভিভাবক মিথ্যা বলে জেসমিনকে তাড়িয়ে দেয়। নিরুপায় হয়ে বিচার ও বিয়ের দাবি জানিয়ে উত্তর চরবংশী ইউপি চেয়ারম্যান আবুল হোসেনরে শরনাপন্ন হন জেসমিন।

রাজিবের অভিভাবককে ইউপি কার্যালয়ে ডেকে বিয়ে করে জেসমিনকে ঘরে তুলে নিতে নির্দেশ দেন চেয়ারম্যান। কিন্তু গত ৫দিন ধরে জেসমিন প্রেমিক রাজিবের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছেন।
উত্তর চরবংশী ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন বলেন, ভোলার চরফ্যাশনের গৃহবধূ জেসমিনকে বিয়ে করে ঘরে তুলে নিতে রাজিব ও তার অভিভাবককে বলা হয়েছে। তারা দুই দিন সময় নিয়েছিলো। কিন্তু  এখন তাদের কোন খোঁজখবর নাই।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com