সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে সংঘর্ষে আহত ১০

রায়পুরে সংঘর্ষে আহত ১০

রায়পুরে সংঘর্ষে আহত ১০

লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরের মাটি কাটা নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের নারী ও পুরুষসহ ১০ জন গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়পুর ও লক্ষীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সোমবার সকালে উত্তর চরবংশী ৭নং ওয়ার্ডে কুচিয়ামারা গ্রামে মাঝি ও বেপারি বাড়ির লোকজনের মাঝে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, আশরাফ বেপারি, মান্নান, ছালেহ আহম্মদ, মাইনউদ্দিন, ময়না বেগম, রহিমা বেগম, সত্তর মাঝি, আজিজুর নাহার ও সাহেনুর বেগমসহ ১০জন। এদের মধ্যে আশরাফসহ ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসী জানায়, সোমবার সকালে চরবংশী কুচিয়ামারা গ্রামে বেপারি বাড়ির আশরাফ বেপারি নিজ পুকুরে মাটি কাটার কাজ করছেন খবর পেয়ে মাঝি বাড়ির সত্তর মাঝি পুকুরের মালিকানা দাবী করে আশরাফ বেপারিকে মাটিকাটায় বাধা দেয়। এতে উভয় পক্ষের কথা কাটাকাটিতে দু’ বাড়ির লোকজনের মধ্য সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে জানায় দু’পক্ষের লোকজন।
স্থানীয় চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে হাজিমারা ফাড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com