সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে বেড়িবাঁধ সংলগ্ন খাল থেকে যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার

রায়পুরে বেড়িবাঁধ সংলগ্ন খাল থেকে যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার

রায়পুরে বেড়িবাঁধ সংলগ্ন খাল থেকে যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে খাল থেকে জাহাঙ্গীর আলম (৩২) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার হায়দরগঞ্জ বাজার এলাকার বেড়িবাঁধ সংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জাহাঙ্গীর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের চর আবাবিল গ্রামের লাহাড়ী বাড়ির মৃত হোসেন আলী লাহাড়ীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকাল থেকে দুপুর পর্যন্ত জাহাঙ্গীর সয়াবিন ক্ষেতে কাজ করেছেন। এরপর বাড়ির বাচ্চাদের সঙ্গে দুষ্টামিও করেছেন। হাসিখুশি চেহারায় বাড়ি থেকে বের হন। বিকেলে খালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ।

নিহত জাহাঙ্গীরের স্ত্রী নাজমা বেগম জানান, তার স্বামীর সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। দুপুরে বাড়িতে বের হয়ে এসেছেন। কেন এমন হলো বুঝতে পারছি না।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর ঘটনা জানা যাবে। প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com