সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে বিআরডিবির সাড়ে ১৬ লাখ টাকা ঋণ বিতরণ

রায়পুরে বিআরডিবির সাড়ে ১৬ লাখ টাকা ঋণ বিতরণ

রায়পুরে বিআরডিবির সাড়ে ১৬ লাখ টাকা ঋণ বিতরণ

এমআর সুমন, রায়পুর: লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) তাদের ১২ জন সদস্যের মাঝে সাড়ে ১৬ লাখ টাকা ঋণ দিয়েছেন। বুধবার (১১ আগষ্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ওই অর্থের চেক তুলে দেওয়া হয়। করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্যাকেজের আওতায় এ ঋণ দেওয়া হয়।

উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী। সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সাবেক মেয়র হাজী ইসমাইল খোকন, জেলা বিআরডিবির উপ-পরিচালক সাধনা রানী দেবনাথ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মাষ্টার সৈয়দুজ্জামান প্রমুখ।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com