সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে বিল থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার

রায়পুরে বিল থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার

রায়পুরে বিল থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার

রায়পুর সংবাদদাতা: রায়পুরে ১৭ বছরের এক অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) রাত ৮টায় উপজেলার চরআবাবিল ইউপির ঝাউডুগি গ্রামের কফিল উদ্দিন হাওলাদার মোরে রাস্তার পাশের বিল থেকে উদ্ধার হয়। ওই কিশোরের মৃত দেহটি রায়পুর সরকারি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। পড়নে ছিলো জিঞ্চ প্যান্ট ও শরীরে লাল রংয়ের টি শার্ট।  এঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় সাধারন ডায়রি করা হয়েছে।
এরিপোট লেখা পর্যন্ত ওই কিশোরের স্বজনদের খোঁজ পাওয়া যায়নি। ঠিকানা ও স্বজনদের খোঁজে পুলিশের পক্ষ থেকে সারা দেশে ও থানার ফেইসবুকে বার্তা পাঠানো হয় বলে পুলিশ জানান।
রায়পুর সরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মকর্তা ডাক্তার রুমা আক্তার বলেন, মৃত কিশোরের
শরীরের কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কিশোরের ঠিকানা ও স্বজনদের খোঁজ না পাওয়ায় অজ্ঞাত হিসেবে ডায়রি করা হয়েছে।
রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, স্থানীয় গ্রামবাসীর সংবাদ পেয়ে অজ্ঞাতনামা কিশেরের লাশ উদ্ধার করা হয়। তার পড়নে জিন্স প্যান্ট ও শরীরের লাল টিশার্ট ছিলো। কিশোরের ঠিকানা ও স্বজনদের খোঁজ পেতে দেশের সকল জায়গায় বার্তা পাঠানো হয়েছে। তার পরিচয় পেলে রায়পুর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে ।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com