সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরের মেয়রকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ

রায়পুরের মেয়রকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ

রায়পুরের মেয়রকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ১০ দিনের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নির্বাহী প্রকৌশলীর যোগদানপত্র গ্রহণ না করার অভিযোগে উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন সোমবার (৮ নভেম্বর) এই  কারণ দর্শানোর নির্দেশন দেন।

একইসঙ্গে ওই পৌর সভার সকল উন্নয়ন কাজের বরাদ্দ বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ থেকে রায়পুর পৌর সভার সহকারী প্রকৌশলী জুলফিকার আহম্মেদকে নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি দিয়ে রায়পুর পৌর সভায় যোগদানের নির্দেশ দেওয়া হয়। কিন্তু মেয়র এ যোগদানপত্র গ্রহণ না করায় জুলফিকার পার্শ্ববর্তী রামগঞ্জ উপজেলা বদলি হয়ে যোগদান করেন। পরে একই পদে ফদিরগঞ্জ উপজেলার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলামকে রায়পুর পৌর সভায় যোগদানের নির্দেশ দেয় স্থানীয় সরকার বিভাগ। এই নির্দেশও গ্রহণ করেননি পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট। এতে বর্তমানে নির্বাহী প্রকৌশলী পদ শূন্য রয়েছে এ পৌর সভায়।

রায়পুর পৌর সভার সাবেক সহকারী প্রকৌশলী জুলফিকার আহম্মেদ বলেন, ‘কী কারণে মেয়র আমার পদোন্নতির আদেশ মেনে নিতে পারেননি,তা আজও জানতে পারিনি।’

রায়পুর পৌর সভার সচিব আবদুল কাদের বলেন, ‘স্থানীয় সরকার বিভাগ থেকে রায়পুর পৌরমেয়রকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সময় মতো নোটিশের জবাব দেওয়া হবে।’

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com