সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে পীর পরিবারের জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা করে অপপ্রচার করছে প্রতিবেশি

রায়পুরে পীর পরিবারের জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা করে অপপ্রচার করছে প্রতিবেশি

রায়পুরে পীর পরিবারের জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা করে অপপ্রচার করছে প্রতিবেশি

লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে খানকার পীর আনিছুর রহমান নসুসহ তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা শহরের একটি পত্রিকা কার্যালয়ে ভূক্তভোগী পরিবার এ আয়োজন করেন।

এসময় আনিছুর রহমান, তার ভাই আতাউর রহমান খোকন ও অহিদুর রহমান ছুন্নু উপস্থিত ছিলেন। আনিছুর রহমান উপজেলার বামনী ইউনিয়নের চরকলাকোপা গ্রামের হাফেজ আবদুল কাদের ছাহেবের খানকার পীর।

লিখিত বক্তব্যে আনিছুর রহমান নসু জানান, তাদের ১৮ শতাংশ জমি জোরপূর্বক দখল করার পাঁয়তারা করছে প্রতিবেশি মালেয়শিয়া প্রবাসী নুর হোসেন পরান ও মনির আহমদেসহ কয়েকজন। এজন্য তাদের (পীর ও তার দুই ভাই) বিরুদ্ধে প্রতিপক্ষের লোকজন আদালতে মামলা দায়ের করেছে। মামলা চলাকালীন একাধিকবার প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। ডাকাতি ও হামলার নাটক সাজিয়ে মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে। শুধুমাত্র নুর হোসেনদের সঙ্গেই তাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। অন্য কারো সঙ্গে তাদের বিরোধ নেই। থানা ও উকিল সালিসী বৈঠকেও তারা (নসু) রায় পেয়েছে।

আনিছুর রহমান বলেন, আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদসহ ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করি। এজন্য এলাকা থেকে বিতাড়িত করতে আশপাশের লোকজন হামলা-মামলা দিয়ে আমাদের হয়রানি করে আসছে।

মালেয়শিয়া প্রবাসী নুর হোসেন পরান ও মনির আহমেদ জানায়, আশপাশের ২৩ পরিবারের ১৩ একর জমি গোপনে নসু নিজেদের নামে রেকর্ডভুক্ত করে নিয়েছেন। জমিগুলো উদ্ধারের জন্য আদালতসহ প্রশাসনিক কর্মকর্তাদের হস্তক্ষেপ চাওয়ায় নসুর লোকজন পরানের বোনের ঘরে হামলা চালায়। ওই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com