সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা

রায়পুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা

রায়পুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. নোমানকে নাগরিক সংবর্ধনা দিয়েছে উপজেলাবাসী। রবিবার দুপুরে উপজেলা মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম, থানার পুলিশে (ওসি তদন্ত) নাসিরুল ইসলাম মজুমদার, উপজেলা চেয়ারম্যান তোজাম্মেল হোসেন দুলাল চৌধুরী, ভাইচ চেয়ারম্যান মো. শাহজাহান, জাতীয় পার্টির ঢাকা মহানগর জাতীয় সাংস্কৃতিক সংগঠনের প্রথম যুগ্ন আব্বাহক ফায়েজ উল্লা শিপন, উপজেলা জাতীয় পাটির্র সভাপতি আনোয়ার হোসেন বাহার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুত চৌধুরী মৃধা প্রমুখ। সভায় সংবর্ধিত নবনির্বাচিত এমপি নোমান তাঁর বক্তব্যে বলেন, রায়পুরবাসীর দীর্ঘদিনের সমস্যা পানি, বিদ্যুৎ, গ্যাসসহ সন্ত্রাস মুক্ত ও মাদক নিমূল হবে তার প্রধান কাজ। এছাড়াও তিনি উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রাখার প্রতিশ্রুতি দিয়ে আরও বলেন, সম্প্রতি নির্বাচন-পরবর্তী রায়পুরসহ সারা দেশে সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা ঘটলে তা বরদাস্ত করা হবে না।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com