সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সহকারী শিক্ষককে মারধর করায় প্রধান শিক্ষক বরখাস্ত

সহকারী শিক্ষককে মারধর করায় প্রধান শিক্ষক বরখাস্ত

সহকারী শিক্ষককে মারধর করায় প্রধান শিক্ষক বরখাস্ত

রায়পুর: রায়পুরে সহকারী শিক্ষাক মো. রাশেদকে মারধর করায় প্রাধান শিক্ষক ও ইউপি সদস্য হারুনুর রশিদকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি। বুধবার উপজেলা ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের মোল্লার হাট বাজার এলাকার নিউ মডেল একাডেমির একটি কেজি স্কুলে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও তোলপাড় চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষক হারুনুর রশিদ কেজি স্কুলের ভিতরে তার সহকারী শিক্ষক রাশেদকে কিল, ঘুশি, ও পিটিয়ে মারাত্মক আহত করেন। এঘটনায় রাশেদ লিখিতভাবে অভিযোগ করেন। পরে পরিচালনা কমিটির জরুরি বৈঠকে এর সত্যতা প্রমাণিত হওয়ায় সভাপতি প্রাধান শিক্ষক হারুনুর রশিদকে সাময়িক বরখাস্ত করেন। এব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভবিতষ্যতে কোনো শিক্ষক এঘটনা যেন আর না ঘটাতে পারে এ জন্য রেজুলেশনের মাধ্যমে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’ দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ইউপি সদস্য হারুনুর রশিদ বাংলামেইলকে বলেন, আমাদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে তা স্থানীয় চেয়ারম্যান মিমাংশা করে দিয়েছেন। উল্লেখ্য, ২০০৫ নিউ মডেল একাডেমির কেজি স্কুলটি প্রতিষ্ঠার পর বর্তমানে ৬জন শিক্ষক কর্মরত রয়েছেন। এখানে ১০৬ শিক্ষার্থি অ্যধায়ন করছে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com