সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

হাসিবুর রশীদ ||  লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মিতালী বাজারে জামে মসজিদের মুয়াজ্জিন হাবিব উল্যাকে চোখের জলে বিদায় দিয়েছেন এলাকাবাসী। তিনি ১৯৭৯ সালের মসজিদটি প্রতিষ্ঠা করে ৪৬ বছর ধরে এর খেদমত করে আসছিলেন।

শুক্রবার জুমার নামাজের পর ওই মসজিদ প্রাঙ্গনে ব্যতিক্রমী আয়োজনের হাবিব উল্যাকে বিদায় দেওয়া হয়। এসময় ভালোবাসা, সম্মান আর কৃতজ্ঞতাময় ব্যতিক্রমী আবেগঘন দৃশ্যের সাক্ষী হয় শত-শত মানুষ।

ফুলে সাজানো অটোরিকশায় করে প্রিয় মুয়াজ্জিনকে মসজিদ প্রাঙ্গণ থেকে মুসল্লীরা দুই পাশে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে বিদায় জানায়। এসময় অনেকেই হাতে ফুল আর উপহার সামগ্রী তুলে দিয়ে কৃতজ্ঞতা জানান। ভালোবাসাময় এ বিদায়ে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। মসজিদ ও বাজার পরিচালনা কমিটি আয়োজনে এ সংবর্ধনার আয়োজন করেন।

৮৮ বছর বয়সি হাবিব উল্যাকে স্থানীয় লোকজন হাবিব উল্যা দরবেশ বলেই চিনেন। তিনি ১৯৭৯ সালে মসজিদ প্রতিষ্ঠালগ্ন থেকেই মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন। শুক্রবার শেষ আজান দেন, পরে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন দায়িত্ব থেকে। বয়সের ভার আর শারীরিক অসুস্থতার কারণে তিনি অবসর নিচ্ছেন।

স্থানীয়রা জানিয়েছেন, একসময় হাবিব উল্যা মিতালী বাজারের পরিচিত হোটেল ব্যবসা করতেন। এরমধ্যেও সবসময় নিজেকে উৎসর্গ করেছেন পারিশ্রমিক ছাড়া মসজিদের সেবায়।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান হাওলাদার বলেন, এই মানুষটি শুধু একজন মুয়াজ্জিন নন, তিনি এই মসজিদের আত্মার অংশ। মসজিদের জন্য তার নিষ্ঠা ও আন্তরিকতা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

বিদায়কালে মুয়াজ্জিন হাবিব উল্যা দরবেশ বলেন, জীবনের দীর্ঘ সময় মসজিদের সেবা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করেন। সবার ভালোবাসা ও সম্মান আমার জন্য বড় প্রাপ্তি।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com