সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে ভাইয়ের হাতে ভাই খুন

রায়পুরে ভাইয়ের হাতে ভাই খুন

রায়পুরে ভাইয়ের হাতে ভাই খুন

নিজস্ব সংবাদদাতা : লক্ষ্মীপুরের রায়পুরে মো. হারুনুর রশিদ (৪৮) নামের এক ছোট ভাই বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন। এ সময় ছোট ভাইয়ের স্ত্রী শেফালী বেগমসহ ৫ জন আহত হন। রোববার সকাল ৬টার দিকে রায়পুর উপজেলার বামনি ইউনিয়নের শীবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত শেফালী বেগমকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের নাম জানা যায়নি।
স্থানীয়রা জানান, সকালে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছোট ভাই হারুনুর রশিদের সঙ্গে বড় ভাই সানা উল্যাহর বাকবিতন্ডা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে মারপিট বাধে। এসময় বড় ভাই সানা উল্যাহসহ তার পরিবারে লোকজন ছোট ভাইকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। গুরুতর অবস্থা স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
রায়পুর থানার উপ পরিদর্শক (এসআই) মো. মহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com