সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে টাকা ও স্বর্ণালংকারসহ গৃহবধূ নিখোঁজ

রায়পুরে টাকা ও স্বর্ণালংকারসহ গৃহবধূ নিখোঁজ

রায়পুরে টাকা ও স্বর্ণালংকারসহ গৃহবধূ নিখোঁজ

তাবারক হোসেন আজাদ,
রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজার থেকে স্বর্ণালংকার ও টাকাসহ সোমবার রাতে এক গৃহবধূ নিখোঁজ হয়েছে। নীলা আক্তার (১৮) নামের ওই গৃহবধূ ফরিদগঞ্জ উপজেলার চরদু:খীয়া গ্রামের গাজী বাড়ীর আক্তার হোসেনের স্ত্রী এবং একই এলাকার আনোয়ার মিজির কন্যা। স্ত্রীর সন্ধান চেয়ে রায়পুর থানায় মঙ্গলবার বিকালে জিডি করেছেন গৃহবধূর স্বামী। আক্তার হোসেন জানান, প্রায় ৮ মাস আগে তাদের বিয়ে হয়। স্ত্রী স্বপ্নে হুজুর বাড়ি মসজিদে নামাজ পড়তে দেখেছে বলায় সোমবার রাতে তাকে নিয়ে হায়দরগঞ্জ হুজুর বাড়িতে যান। স্ত্রীকে মহিলাদের নামাজের স্থানে দিয়ে নিজে পাশের মসজিদে নামাজ পড়তে যান। নামাজ শেষে এসে আর স্ত্রীকে পাননি। খোঁজাখুঁজির পর বাড়িতে এসে দেখেন আলমারিতে থাকা নগদ ২ লক্ষ টাকা ও ৫ ভরির অধিক স্বর্ণালংকার নেই। কেউ তাঁর স্ত্রীকে অপহরণ করেছে নাকী সে স্বেচ্ছায় কারো সাথে পালিয়েছে তা এখনো তিনি নিশ্চিত নন বলে সাংবাদিকদের জানিয়েছেন। এ প্রসঙ্গে রায়পুর থানার ডিউটি অফিসার এএসআই আব্দুর রহিম রনি বলেন, স্ত্রী নিখোঁজের ঘটনায় আক্তার হোসেন থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com