সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে নাতির লাঠির আঘাতে দাদি নিহত

রায়পুরে নাতির লাঠির আঘাতে দাদি নিহত

রায়পুরে নাতির লাঠির আঘাতে দাদি নিহত

তাবারক হোসেন আজাদ,
লক্ষ্মীপুরের রায়পুরে সয়াবিন ভাজাকে কেন্দ্র করে পারভেজ হোসেন নামের এক কলেজ ছাত্র সৎ নাতির লাঠির আঘাতে ছলেমা খাতুন (৭০) নামে এক দাদি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট এলাকার রাড়ী বাড়ীতে। নিহত ছলেমা খাতুন ওই গ্রামের মৃত হাজী আলি হোসেন রাড়ীর স্ত্রী। পুলিশ খবর পেয়ে সন্ধ্যায় ছলেমা খাতুনের মৃতদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে প্রেরন করে। এঘটনায় নিহতের ছেলে ইউসুফ রাড়ী বাদিয়ে রাত সাড়ে ৭টায় ৩ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার বাদি ইউসুফ রাড়ী জানান, বিকাল ৫টায় বাড়ীতে সয়াবিন ভাজাকে কেন্দ্র করে তার সৎ ভাই ডাক্তার জয়নাল আবেদিনের ছেলে কলেজ ছাত্র পারভেজ লাঠি দিয়ে দাদি ছলেমা খাতুনের মাথায় আঘাত করে। এতে তিনি অচেতন হয়ে পড়লে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত মৃত ঘোষনা করেন। ঘটনার পর পারভেজ বাড়ী থেকে পালিয়ে যায়। রাতে ইউসুফ নিজে বাদী হয়ে পারভেজ, তার মা তাহমিনা বেগম ও বড় ভাবি রুমা আক্তারকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
রায়পুর থানার ওসি একেএম মঞ্জুরুল হক আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বৃদ্ধের ছেলে ইউসুফ তিন জনকে আসামী করে হত্যা মামলা করেছেন। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com