সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে যুবলীগ নেতার বিরুদ্ধে তরুনী ধর্ষণ মামলা

রায়পুরে যুবলীগ নেতার বিরুদ্ধে তরুনী ধর্ষণ মামলা

রায়পুরে যুবলীগ নেতার বিরুদ্ধে তরুনী ধর্ষণ মামলা

5638.thumbnailতাবারক হোসেন আজাদ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়ন যুবলীগের যুগ্ন-সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এক তরুনি শুক্রবার রাতে ধর্ষণ মামলা করেছেন। ধর্ষক জাহাঙ্গীর দক্ষিন রায়পুর গ্রামের মৃত রবিউল্যা মাঝির ছেলে। পরে পুলিশ ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছেন। এঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। মামলা সূত্রে জানা যায়, যুবলীগ নেতা জাহাঙ্গীর গত বুধবার বিকালে পাশের বাড়ির এক প্রবাসীর ঘরে প্রবেশ করে। এসময় ঘরে ঘুমিয়ে থাকা তরুনিকে একা পেয়ে গলায় ধারালো চুরি ধরে ধর্ষন করে জাহাঙ্গীর। এতে তার রক্তক্ষরন হয়। বিষয়টি গত দুই দিন স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করে জাহাঙ্গীরের পরিবার। পরে ওই কিশোরী বাদী হয়ে শুক্রবার রাতে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্ত যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম অভিযোগ অস্বীকার করে বলেন, তার সঙ্গে ওই কিশোরির পরিবারের সু-সর্ম্পক রয়েছে। বিএনপি-জামায়াতের লোকজন তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে ধর্ষনের মিথ্যা ঘটনা রটিয়েছে। রায়পুর থানার ওসি একেএম মঞ্জুরুল আকন্দ জানান, ভুক্তভোগী কিশোরীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। মামলার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com