সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে চিংড়ি রেণু পোনাসহ ব্যবসায়ী আটক

রায়পুরে চিংড়ি রেণু পোনাসহ ব্যবসায়ী আটক

রায়পুরে চিংড়ি রেণু পোনাসহ ব্যবসায়ী আটক

রায়পুর: রায়পুরে চিংড়ির রেনু পোনাসহ ১২ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশের সহযোগিতায় মৎস্য কর্মকর্তারা। মঙ্গলবার রাতে রায়পুর থানার ট্রাফিক মোড়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃত ব্যবসায়ীরা হলেন- হারুন, সিরাজ, জসিম, জনু মাঝি, আনোয়ার হোসেন, মুনসুর আহমেদ, সোহাগ, মাইনুর হোসেন, নজির আহমেদ, আব্দুল মোতালেব, মাহবুব ও গাজিসহ ১২ জন। তাদের সবার গ্রামের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া ও খুলনা জেলার বাগেরহাট এলাকায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শেখ শরিফুল ইসলাম।

মৎস্য অফিস সূত্রে জানান, দীর্ঘদিন ধরে রায়পুর মেঘনা নদী ও সংযোগ খাল থেকে অবৈধভাবে সরকারি নিষেধ অমান্য করে মৌসুমে প্রায় ১৫০ কোটি টাকার গলদা চিংড়ির রেণু পোনা শিকার করে তা যশোর, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা নিয়ে বিক্রি করে অসাধু ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর থানার ট্রাফিক মোড় থেকে ২টি পিকআপ ভ্যানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ২ লাখ চিংড়ির রেনু পোনাসহ ১২ ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের রাত ১০টায় থানার ভিতরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জনপ্রতি ৫ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়েছে। চিংড়ির পোনাগুলো মেঘনা নদীর সংযোগ খালে ছেড়ে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, থানার উপ-পরিদর্শক মো. মহিমসহ মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।

রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জাম আসাদ বলেন, ‘নদী থেকে চিংড়ির রেণু পোনা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। একশ্রেণীর অসাধু জেলেরা এ কাজ করে যাচ্ছে। তাই অভিযান চালিয়ে ব্যবসায়ীদের আটক করা হয়েছে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com