সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
জুনে নদী ভাঙ্গন প্রকল্পের কাজ শুরু হবে:রায়পুরে পানি সম্পদ মন্ত্রী

জুনে নদী ভাঙ্গন প্রকল্পের কাজ শুরু হবে:রায়পুরে পানি সম্পদ মন্ত্রী

জুনে নদী ভাঙ্গন প্রকল্পের কাজ শুরু হবে:রায়পুরে পানি সম্পদ মন্ত্রী

তাবারক হোসেন আজাদ, রায়পুর:

পানি সম্পদ মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন,আগামী জুন মাসে রায়পুরের নদী ভাঙ্গন প্রকল্পের কাজ শুরু হবে। নদী ভাঙ্গন রোধে সরকার কাজ করছে। বৃহষ্পতিবার সকাল ১১ টায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মোল্লার হাট বাজারের পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সকাল সাড়ে ১০ টায় হেলিকপ্টর যোগে মন্ত্রী ও প্রতিমন্ত্রী মোল্লার হাট এলাকার মেঘনা নদীর পাড়ে পানির ঘাটে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পথসভায় আ’লীগ ও জাতীয় পার্টি সহ ২ সহস্রাধীক লোক অংশগ্রহণ করেন।

পথসভায় রায়পুর উপজেলার জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন বাহারের সভাপতিত্বে প্রধান অতি ছাড়াও বিশেষ অতিথি বক্তব্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, লক্ষ্মীপুর-২ আসনের এম.পি মোঃ নোমান, জেলা সদরের এম.পি শাহজাহান কামাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার, আ’লীগ নেতা ইসমাইল হোসেন খোকন ও মনির হোসেন মোল্লা।

সভাশেষে দুপুর ১টায় মন্ত্রী-প্রতিমন্ত্রী, দুই এম.পি, জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারিরা রামগতির আ.স.ম আব্দুর রব স্কুল মাঠে জন সভায় যোগ দিতে রায়পুর ত্যাগ করেন।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com