সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে ডাকাতি শেষে কিশোরীকে গণধর্ষণ

রায়পুরে ডাকাতি শেষে কিশোরীকে গণধর্ষণ

রায়পুরে ডাকাতি শেষে কিশোরীকে গণধর্ষণ

pনিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতি শেষে হাত-পা বেঁধে এক কিশোরীকে (১৩) গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাতে দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়ার মিয়ার বাজার এলাকার মোল্লা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষিতা কিশোরী কদম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, রাত ২টার দিকে ৭/৮ জনের ডাকাতদল দরজা  ভেঙ্গে ঘরে ঢোকে। পরে তারা অস্ত্রের মুখে জিম্মি করে ওই কিশোরীর মা-বাবা ও  ছোট ভাইকে বেঁধে ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা, দু’টি মোবাইল ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১ লাখ টাকার মালামাল লুট করে। এ সময় ডাকাত দলের ৪ জন মিলে ওই কিশোরীর মা-বাবা ও ছোট ভাইয়ের সামনে হাত-পা বেঁধে গণধর্ষণ করে চলে যায়। পরে সকালে স্থানীয় লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করে থানায় খবর দেয়। পুলিশ মেয়টিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওই কিশোরী জানান, মা-বাবা ও ছোট ভাইয়ের সামনে একই এলাকার আবুল কালাম মৃধার ছেলে ইউসুফ আলীসহ ৪ জন মিলে তাকে ধর্ষণ করে চলে চায়। ধর্ষকদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান ওই কিশোরী।

অভিযুক্ত ইউসুফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে তাকে না পাওয়ায় বক্তব্য নেয়া যায়নি।

হাজিমারা পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল খালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ডাকাতি ও ধর্ষণের ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় ইউপি সদস্য দাদন হোসেন মোল্লা ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা নিশ্চিত করেছেন।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com