সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে নিখোঁজ গৃহবধু ৯ দিনেও উদ্ধার হয়নি

রায়পুরে নিখোঁজ গৃহবধু ৯ দিনেও উদ্ধার হয়নি

রায়পুরে নিখোঁজ গৃহবধু ৯ দিনেও উদ্ধার হয়নি

তাবারক হোসেন আজাদ, রায়পুর: রায়পুরে বিষনু প্রিয়া (২৬) নামে গৃহবধুসহ তার আড়াই বছরের শিশু ছেলেকে ৯ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। ওই গৃহবধু বামনী ইউনিয়নের কলাকোপা গ্রামের মৃত মনোহর চন্দ্র মজুমদারের মেয়ে । এঘটনায় গত ১৯ মে ওই গৃহবধুর ভাই ঢাকার বুয়েটের ছাত্র প্রতাপ চন্দ্র মজুমদার রায়পুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন, যার নং ১০৮০। গৃহবধুর পরিবার চরম উদ্বেগ উৎকন্ঠায় রয়েছে।

মঙ্গলবার বিকেলে বুয়েট ছাত্র প্রতাপ চন্দ্র মজুমদার জানান, ২০০৬ সালের জানুয়ারী মাসে রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কলাকোপা গ্রামের মৃত মনোহর চন্দ্র মজুমদারের মেয়ে বিষনু প্রিয়াকে বিয়ে করেন নোয়াখালীর চাটখিল উপজেলার পাল্লা গ্রামের পল্লী চিকিৎসক মতিলাল চন্দ্র নাথ। বিয়ের পরই মতিলাল তারই গ্রামের এক মুসলিম মেয়ের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে। এঘটনায় মতিলাল ও বিষনু প্রিয়ার সাথে প্রায়ই ঝগড়া ও মারামারি হতো। গত ২৪ মে বিষনু প্রিয়াকে তার আড়াই বছরের ছেলেসহ স¦ামীর বাড়ী থেকে নিখোঁজ হয়ে যায়। অনেক খোজাঁ-খোঁজির পর ২৬ মে গৃহবধুর ভাই প্রতাপ চন্দ্র মজুমদার বাদি হয়ে রায়পুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

যোগাযোগ করা গৃহবধুর স্বামী মতিলাল চন্দ্র নাথ বলেন, তিনিও তার স্ত্রী সন্তানকে খুঁজে বেড়াচ্ছেন।

রায়পুর থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ মহসিন বলেন, গৃহবধু ও তার সন্তানের খোঁজে দেশের প্রতিটি থানায় বার্তা পাঠানো হয়েছে। তারপরেও গৃহবধুকে উদ্ধারের পুলিশ তৎপর রয়েছে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com