সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

রায়পুরে ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

রায়পুরে ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

রায়পুর: রায়পুরে বৃহস্পতিবার সন্ধ্যায় একাধিক ডাকাতি মামলার আসামী ও আন্তজেলা ডাকাত দলের দুই সদস্যকে তাদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সোনাপুর ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামের চাঁন মিয়া বেপারী বাড়ীর চাঁন মিয়ার ছেলে মোঃ সোহেল ( ২৫) ও একই গ্রামের আসেক আলী বেপারী বাড়ীর জামাল হকের ছেলে মোঃ রনি (২০)।

থানা পুলিশ জানান, সোহেল ও রনি রায়পুর, রামগঞ্জ, জেলা সদরসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলার আসামী ও আন্ত জেলা ডাকাত দলের সদস্য। কয়েকদিন আগে তারাসহ চরবংশী গ্রামে এক প্রবাসীর বাড়ীতে ও বামনী ইউনিয়নের বাংলা বাজার এলাকার এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি করে। গোপন সংবাদ পেয়ে রায়পুর থানার চার পুলিশ কর্মকর্তা অভিযান চালিয়ে তাদের বাড়ীর রান্না ঘর থেকে গ্রেফতার করে। তবে এসময় কোন অস্ত্র পাওয়া যায়নি।

রায়পুর থানার উপ-পরিদর্শক মোঃ ফোরকান হোসেন বলেন, আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য সোহেল ও রনিকে পুরোনো ডাকাতির মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com