সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে গৃহবধূকে উপর্যপুরি ধর্ষণ

রায়পুরে গৃহবধূকে উপর্যপুরি ধর্ষণ

রায়পুরে গৃহবধূকে উপর্যপুরি ধর্ষণ

রায়পুর: রায়পুরে নদীতীরে নিয়ে এক গৃহবধূকে তিন বখাটে মিলে উপর্যপুরি ধর্ষণ করেছে।

ঘটনাটি ঘটেছে রোববার মধ্যরাতে চরকাসিয়া গ্রামের টুনিরচর এলাকার মেঘনা নদীর তীরে।

এঘটনায় সোমবার দুপুরে ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষা করিয়ে থানায় মামলা করা হয়েছে।

মামলার আসামি হলো-দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাসিয়া গ্রামের টুনিরচর এলাকার আহাম্মদ গাজীর ছেলে মালেক গাজী (২২), আবুল কালামের ছেলে শাহজালাল (২০) ও আব্দুল মালেক মাঝির ছেলে মো. রফিক (২৫)।

মামলা সূত্রে জানা যায়, রোববার রাত ১০ টার দিকে প্রাকৃতিক ডাকে সারা দিতে ঘর থেকে বের হন ওই গৃহবধূ। এসময় ওঁত পেতে থাকা একই এলাকার বখাটে মালেক গাজী, শাহাজালাল ও রফিক তাকে মুখ বেধে টুনুর চর এলাকার মেঘনা নদীর তীরে নিয়ে যায়। পরে তারা তিনজনে তাকে ধর্ষণ করে ফেলে রেখে যায়।
পরে স্থানীয় লোকজন ওই গৃহবধূকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করে পুলিশে খবর দেয়।

ধর্ষনের ঘটনায় অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া যায়নি।

রায়পুর উপ-পরির্দশক মো. ফোরকান ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, ‘গৃহবধূকে গণধর্ষনের ঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। অন্য গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় খোঁজ নেয়া হচ্ছে।’

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com