সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে গৃহবধুকে হত্যার অভিযোগ

রায়পুরে গৃহবধুকে হত্যার অভিযোগ

রায়পুরে গৃহবধুকে হত্যার অভিযোগ

রায়পুর প্রতিনিধি: রায়পুরে পারিবারিক কলহের জর ধরে মরিয়ম বেগম (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিন চরবংশী ইউনিয়নের চরইন্দ্ররিয়া গ্রামের মেঘনা বাজার এলাকা থেকে পুলিশ গৃহবধুর লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এলাকাবাসী জানান, নোয়াখালীর সদর উপজেলার সুবর্ণপুর গ্রামের বাসীন্দা মরিয়ম বেগমকে প্রায় ১ বছর আগে দ্বিতীয় বিয়ে করেন চরবংশী ইউনিয়নের চরইন্দ্ররিয়া গ্রামের মেঘনা বাজার এলাকার চা দোকানদার দেলোয়ার হোসেন। বিয়ের কয়েক মাস পর মরিয়ম জানতে পারের স্বামী দেলোয়ারের প্রথম স্ত্রী রয়েছে। এ নিয়ে উভয়ের মধ্যে প্রায় ঝগড়া হত। বৃহস্পতিবার রাতে ও তাদের মাঝে কলহ বাধেঁ। সকালে বাড়ীর পুকুর পাড়ে গাছের সাথে গৃহবধূর ঝুলন্ত লাশ পাওয়া যায়।
এ ঘটনায় স্বামী দেলোয়ারসহ তার পরিবার পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।

রায়পুর হাজিমারা ফাড়িঁ থানার এসআই আব্দুল খালেক বলেন, গৃহবধুর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা হয়েছে ময়না তদন্ত রির্পোট আসলে ব্যবস্থা নেওয়া হবে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com