সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে অস্ত্রসহ ছয় ডাকাত আটক

রায়পুরে অস্ত্রসহ ছয় ডাকাত আটক

রায়পুরে অস্ত্রসহ ছয় ডাকাত আটক

তাবারক হোসেন আজাদ, রায়পুর: রায়পুরে অস্ত্রসহ ছয় ডাকাতকে আটক করেছে পুলিশ। সোমবার গভির রাতে উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের ইউসুফ হাজির বাড়ীর বাহারের ঘর থেকে ডাকাতি প্রস্ততির সময় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, হকষ্টিক, রামদা, চারটি মোবাইল ও নগদটাকাসহ দেশিয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।

আটকৃত ৬ ডাকাত হলো- বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের আবুল কালামের ছেলে দেলোয়ার (২২), মো. আহছান উল্যা ছেলে মিন্টু প্রকাশ লিটন (৪৫), কাঞ্চপুর গ্রামের মৃত- ইয়াহিয়া খাঁনের ছেলে পারভেজ (২২), কবির আহম্মেদের ছেলে মো. সোহাগ (২৭), দেনায়েতপুর এলাকার আব্দুল মোতালেবের ছেলে টিপু সুলতান (২৭) ও সদর উপজেলার লাহারকান্দি গ্রামের মাহাবুব আলমের ছেলে রেদওয়ানুল আলম সাজ্জাদ (২০)। এসময় ডাকাত সরর্দার বাহার পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বাসার ও এএসআই মামুন সঙ্গিও র্ফোস নিয়ে সোমবার রাত ২ টার দিকে শিবপুর গ্রামের ইউসুফ হাজিবাড়ীর বাহারের ঘর থেকে ডাকাতির প্রস্তুতিকালে ছয় ডাকাতকে অস্ত্রসহ আটক করা হয়। এসময় বাহার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এঘটনায় এএসআই মামুন বাদি হয়ে পলাতক বাহারসহ আটক ছয় জনের বিরুদ্ধে ডাকাতি মামলা করা হয়েছে।

পুলিশ হেফাজতে আটক- ছয় যুবক বলেন, তারা বিশ্বকাপের খেলা দেখতে যুবলীগ নেতা বাহারের বাড়ীতে অবস্থান করছিলেন। এসময় পুলিশ তাদেরকে ডাকাত সন্দেহে আটক করে।

রায়পুর থানার ওসি একেএম মনঞ্জুরুল হক আকন্দ বলেন, আটকৃত ছয় ডাকাতকে মঙ্গলবার দুপুরে কারাগারে প্রেরণ করা হয়েছে। পলাতক বাহারসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com