সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে বিএনপি সমর্থিত প্রার্থীর ভোট বর্জন

রায়পুরে বিএনপি সমর্থিত প্রার্থীর ভোট বর্জন

রায়পুরে বিএনপি সমর্থিত প্রার্থীর ভোট বর্জন

নিজস্ব প্রতিনিধি:রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপনির্বাচনের ভোট বর্জন করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী গাজী মোস্তফা কামাল (কাপ-পিরিচ)।
রোববার বেলা পৌনে ১১টার দিকে নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
বিএনপি সমর্থিত প্রার্থী গাজী মোস্তফা কামাল অভিযোগ করেন, অবৈধ ভোটে বাধা দিলে ১০টি কেন্দ্র থেকেই তার এজেন্টদের বের করে দিয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খালেদ হোসেন দেওয়ানের (মোটরসাইকেল) লোকজন। তাছাড়া তার কর্মী-সমর্থকদের কেন্দ্রে আসতে দেওয়া হচ্ছে না। তাই তিনি নির্বাচনে বর্জনে করছেন।
এ বিষয়ে রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নাছির উদ্দিন জানান, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নির্বাচনে আরো প্রতিদ্বন্দ্বিতা করছেন, গাজী আব্দুল মোতালেব (চশমা) ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন গাজী (আনারস)।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com