সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে ইউপি উপ-নির্বাচনে খালেদ হোসেন দেওয়ান জয়ী

রায়পুরে ইউপি উপ-নির্বাচনে খালেদ হোসেন দেওয়ান জয়ী

রায়পুরে ইউপি উপ-নির্বাচনে খালেদ হোসেন দেওয়ান জয়ী

deyan-gaziনিজস্ব প্রতিনিধি: রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খালেদ হোসেন দেওয়ান (মোটরসাইকেল) প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নাছির উদ্দিন রোববার সন্ধ্যায় নির্বাচনের ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাপ্ত ফলাফলে জানা যায়, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খালেদ হোসেন দেওয়ান (মোটরসাইকেল) প্রতীকে ভোট পেয়েছেন ১২০৪৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী গাজী মোস্তফা কামাল (কাপপিরিচ) পেয়েছেন ৫৬০ ভোট।
তবে, সকাল ১১টার দিকে জালভোট, কেন্দ্র দখল ও এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে ভোট বর্জন করেছেন বিএনপি সমর্থিত ওই প্রার্থী।
উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পদটি শূন্য হয়।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com