সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
দু মাদক ব্যবসায়ী গ্রেফতার

দু মাদক ব্যবসায়ী গ্রেফতার

দু মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: রায়পুরে ৩০ পিচ ইয়াবাসহ রাকিব হোসেন প্রকাশ ইয়াবা রাজু ও জহিরুল ইসলাম সুমন নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার বামনী ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের ভূইয়া বাড়ীর সামনে থেকে ইয়াবা বিক্রির সময় তাদের গ্রেফতার করেন রায়পুর থানার এএসআই সোহেল।

এর মধ্যে রাজুর বিরুদ্ধে থানায় হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। ইতোপূর্বে হত্যা ও মাদক মামলা গ্রেফতার করে কারাগারে প্রেরণ করলে আদালতের মাধ্যমে জামিনে আসিয়া এলাকায় পূনরায় মাদক ব্যবসা শুরু করেন রাজু। রাজু দক্ষিণ কেরোয়া গ্রামের হোসেন আহাম্মদ মাষ্টারের ছেলে ও সুমন কাঞ্চনপুর গ্রামের মৃত ডাক্তার জয়নালের ছেলে। এছাড়াও এএসআই সোহেল গত চার মাসে রায়পুরে অর্ধশতাধিক মাদক ব্যবসায়ীকে আটক করে। গ্রেফতারকৃত দু’জকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

রায়পুর থানার এএসআই সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় ৩০ পিচ ইয়াবা নিয়ে ইয়াবা রাজু ও সুমন গ্রেফতার করা হয়েছে। এরা দু’জনই পৌর শহরসহ ওই এলাকার পাইকারী মাদক ব্যবসায়ী। রাজুর বিরদ্ধে থানায় হত্যা ও মাদকসহ একাধিক মাদক মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান চলছে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com