সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টা

রায়পুরে চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টা

রায়পুরে চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টা

রায়পুর প্রতিনিধি : রায়পুর উপজেলায় চকলেট ও আইসক্রিমের লোভ দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় জীবন (২০) নামে এক যুবকের

বিরুদ্ধে রবিবার মামলা করেছেন শিশুর বাবা। পুলিশ ও শিশুটির পরিবারের সদস্যরা জানান, রবিবার দুপুর ১২টার দিকে ওই শিশু মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। এ সময় শিশুটির পথরোধ করে চকলেট ও আইসক্রিমের লোভ দেখিয়ে আ. শুক্কুরের ছেলে জীবন পাশের গোয়ল ঘরে নিয়ে যায়।

সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে জীবন পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ময়নাল বলেন, ধর্ষণের অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে শিশুটির বাবা মামলা করেছেন। শিশুটি আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছে। তাকে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দ্য রিপোর্টকে বলেন, আসামি জীবনকে গ্রেফতারের চেষ্টা চলছে। রবিবার শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব হয়নি। পুলিশ হেফাজতে হাসপাতালে তার চিকিৎসা চলছে। সোমবার স্বাস্থ্য পরীক্ষা করানো হবে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com